নাফাখুম এ্যাডবেঞ্চার
বান্দরবান থেকে নীলগিরি হয়ে থানচি- আলিকদম বাংলাদেশের সবচেয়ে উঁচু রাস্তা। যতদূর চোখ যায় চার পাশে পাহাড়ের সারি, আর মাঝখান দিয়ে মেঘে মোড়ানো রাস্তা দিয়ে চলবে গাড়ি। এ যেন অপার্থিব এক অনুভূতি। থানচি পৌছেতে একটু দেরি হয়ে গিয়েছিলো আমাদের। তাই তাড়াতাড়ি কিছু খেয়ে, লোকাল থানায় এ্যান্ট্রি করে রওনা দিলাম থানচি থেকে রেমাক্রির উদ্দেশ্যে।